একুশের প্রথম গান রচনা করেন ভাষাসৈনিক আ ন ম গাজীউল হক। গানটির প্রথম চরণ ‘ভুলব না, ভুলব না, একুশে ফেব্রæয়ারি ভুলব না’। এটি সেসময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ‘দূর হটো দূর হটো আই দুনিয়াওয়ালো, হিন্দুস্তান হামারা হায়’ জনপ্রিয় এই হিন্দি গান থেকে নেয়া হয় গানটির সুর। ১৯৫৩ সালের একুশে ফেব্রুয়ারি আরমানিটোলা ময়দানে আয়োজিত এক জনসভায় গানটি প্রথম গাওয়া হয়।
এ সম্পর্কে গাজীউল হক তার স্মৃতিচারণায় বলেছেন, ‘সভায় শেখ মুজিবুর রহমানের অনুরোধে ভাষা আন্দোলনের ওপর লেখা গানটি আমাকে গেয়ে শোনাতে হয়। সময়ের প্রয়োজনেই গানটি লিখেছিলাম।’ একুশের প্রথম গান ও গানের রচয়িতা সম্পর্কে আবদুল গাফ্?ফার চৌধুরী বলেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ রচনার আগেই গাজী ভাই (গাজীউল হক) লিখেছিলেন ‘ভুলব না ভুলব না’। এটাই ছিল তখনকার দিনে রাজপথের গান। এ গানটি খুব পপুলার হয়েছিল। সবাই এ গান গাইত।
ভাষা আন্দোলনের শুরুতে অর্থাৎ ১৯৪৮ সাল থেকেই গণসঙ্গীতের মাধ্যমে চলছিল আন্দোলন। যদিও ভাষার গানগুলো জনপ্রিয়তা পায় রক্তাক্ত একুশে ফেব্রæয়ারির পরেই। ভাষাসৈনিক গাজীউল হকের একাত্তরের স্মৃতিচারণ ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলিম শরাফীর স্মৃতিচারণ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ভাষা আন্দোলন নিয়ে প্রথম গান রচিত হয় ১৯৪৮ সালে। গানটির গীতিকার ছিলেন অধ্যাপক আনিসুল হক চৌধুরী। গীতিকার ছাড়াও কবি হিসেবে পৃথক পরিচিতি ছিল। গানটিতে সুর করেন আনিসুলের বন্ধু ও গণসঙ্গীতশিল্পী শেখ লুৎফর রহমান। গানটির কথা ছিল এমনÑ ‘শোনেন হুজুর/বাঘের জাত এই বাঙালেরা/জান দিতে ডরায় না তারা/তাদের দাবি বাংলা ভাষা/আদায় করে নেবে ভাই।’
১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তোর পাস করা আনিসুল হক ছাত্রজীবনেই কবি ও গীতিকার হিসেবে সুপরিচিত। সেসময় তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রাম নিয়ে লিখেছেন। ষাটের দশকে তিনি ছিলেন ঢাকা বেতারের তালিকাভুক্ত গীতিকার। ভাষা নিয়ে আটচল্লিশের দিকে গণসংগীতশিল্পী শেখ লুৎফর রহমানকে তিনি নিজের লেখা দুটি গান দিয়েছিলেন। তার ‘ভাই রে ভাই, বাংলাদেশে বাঙালি আর নাই’, ‘ঘুম ঘুম শুধু ঘুম পাড়ানি গান আজ নয়’, ‘সাগর পাড়ের দেশ, আমাদের হাজার নদীর দেশ’ এসব গান শ্রোতাদের মন ছুঁয়েছিল বেশ। তবে এ কথাও ঠিক যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রথম গান ‘ভুলব না, ভুলব না, ভুলব না সে একুশে ফেব্রুয়ারি ভুলব না।’
চেতনাদীপ্ত এ গানের গীতিকার গাজীউল হক। তিনি কেবল একুশের প্রথম গানের রচয়িতা নন, ভাষা আন্দোলনেরও অগ্রসারির নেতা। ২১ ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কলা ভবনের (বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) সামনে আমতলায় আহূত যে সভায় সরকারের ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত হয়, তাতে সভাপতিত্ব করেছিলেন তিনি। ‘ভুলব না, ভুলব না এ একুশে ফেব্রæয়ারি ভুলব না/লাঠি গুলি আর টিয়ারগ্যাস, মিলিটারি আর মিলিটারি ভুলব না।
রাষ্ট্রভাষা বাংলা চাই, এ দাবিতে ধর্মঘট/বরকত সালামের খুনে লাল ঢাকার রাজপথ ভুলব না।’
এটা ছিল বায়ান্নর ভাষা আন্দোলনের প্রথম গান। এর রচয়িতা গাজীউল হক। পুরো নাম আবু নছর মোহাম্মদ গাজীউল। গান হিসেবে এটি হয়তো উৎকৃষ্ট নয়, কিন্তু এর ঐতিহাসিক মূল্য আছে। এ গানটি যে চেতনার হিরš§য় হাতিয়ার হয়ে উঠেছিল সেটা বোঝা যায় গানের কথা শুনলে। একুশে ফেব্রুয়ারি শব্দটির কথা বার বার এসেছে এ গানে। এসেছে শহীদ বরকত-সালামের কথা। এসেছে পাকিস্তানি সেনাবাহিনী ও পুলিশের কথা। পাকিস্তানি সেনাবাহিনী ও পুলিশ সেদিন ছাত্রদের স্বতঃস্ফ‚র্ত আন্দোলনকে দমন করতে প্রথমে লাঠিচার্জ করে, পরে গুলি করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। গাজীউল হক শহিদদের রক্তমাখা নিশান ঊর্ধ্বে তুলে ধরে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। স্বাধীনতার পর এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে ওঠে কিংবা খালেদা জিয়ার শাসনামলে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে আন্দোলন গড়ে ওঠে, তারও সম্মুখসারিতে ছিলেন তিনি। গাজীউল হক আজ নেই, কিন্তু ভাষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান নতুন প্রজš§কে যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে।
মানবকণ্ঠ/এআই

